বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি

ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সশস্ত্র অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণকে নেতিবাচক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অভিযানে তার হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘তার যেটা দরকার ছিল, সেখানে পুলিশ ফোর্স ছিল। সেখানে ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। ইশরাকের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে কিংবা তাকে অস্ত্র দিয়ে আক্রমণ করা হলে, তা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। তিনি ভালো উদ্দেশ্যে কাজটি করলেও খারাপ উদ্দেশ্যে অন্য কেউ সেটিকে ব্যবহারের সুযোগ নিতে পারে।’

এর আগে মঙ্গলবার সকালে নগরের চকবাজারের সাফা আর্কেডে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির এবং নগর জামায়াত আয়োজিত সাবেক সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান।

সম্মেলন শেষে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক সমাজকে শেষ করে ফেলেছে। সংসদে মাদক নিয়ন্ত্রণের আইন পাস হয়েছে। তবে শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে চান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলামত তো ভালো না। একেক জায়গায় গিয়ে সরকারি দলের লোকেরা ঘোষণা দিচ্ছেন, আমাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে এখানে কোনো তহবিল বরাদ্দ হবে না, উন্নয়ন হবে না।

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের জবাব দেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, কোনো কাঁচা কথার জবাব দেওয়ার মতো সময় আমাদের নেই। আমাদের প্রধান কাজ হলো জনগণের বাস্তব সমস্যার সমাধান করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com