বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৭৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সলঙ্গা হাটের সরকারি জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু করা হয়। এক্সাভেটর দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা গুড়িয়ে দেয়া হচ্ছে। বিকেল পর্যন্ত প্রায় ২৫টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে সলঙ্গা থানার ওসি জেড জেড. তাজুল হুদা, এসআই আসলাম, সার্ভেয়ার আব্দুল মতিন, ভুমি সহকারী কর্মকর্তা শের মোহাম্মাদ, পুলিশ, আনসার-ভিডিপি সদস্যগণ অংশগ্রহণ করেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, উক্ত হাটের মোট ৩৩.৩৩ একর জমি রয়েছে তার মধ্যে অনেক স্থানের জমিই বেদখল হয়ে গেছে। ১ মাস আগে অবৈধ দখলদারদের ২১৪ টি ঘর-বাড়ি লাল চিহ্ন দিয়ে শনাক্ত করা হয় এবং তাদের বরাবরে স্ব স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙ্গে নেয়ার নোটিশ জারি করা হয়। স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় সরকারি বিধি মোতাবেক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে ২১৪টি ঘর-বাড়ি উচ্ছেদ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com