রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনটে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে উপজেলা যুবলীগ সদস্য পল্লী চিকিৎসক সবুজ উদ্দিন সবুরকে (৩৬) হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে নিমগাছী ইউনিয়নের পশ্চিম নান্দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধে বহিস্কৃত যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ও তার লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পল্লী চিকিৎসক ও ধুনট উপজেলা যুবলীগের সদস্য সবুজ উদ্দিন সবুর নান্দিয়াপাড়া গ্রামের মৃত আবদুর রহিম বকসের ছেলে। তার সাথে জমি নিয়ে একই গ্রামের জনাব আলীর ছেলে ও নিমগাছী ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কামরুল ইসলামের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বুধবার বেলা ২টার দিকে কামরুল ইসলাম মোবাইল ফোনে বিরোধ আপোষের কথা বলে সবুরকে পশ্চিম নান্দিয়ারপাড়ার একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে কামরুল ইসলাম (৩৮),  সবুজ মিয়া (৩৪),  সাগর মিয়া (১৮) ও  বিপুল হোসেন (২৮) ছাড়াও আরো ৪-৫ জন অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সবুরকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান জানান, প্রায় ১০ মাস আগে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়ায় নিমগাছী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের পদ থেকে কামরুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

 ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com