শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

শাহজাদপুরের এমপি’র বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৭৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে অভিযোগটি দায়ের করেন শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি হাসিবুর রহমান স্বপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম সরকার জানান, দ্রুত বিচার আদালতে অভিযোগটি দায়ের করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বাদীর বয়ান শুনে লিপিবদ্ধ করেছেন। বিষয়টি আদেশের অপেক্ষায় রয়েছে। অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, এমপি হাসিবুর রহমান স্বপন বিভিন্ন সময়ে বাদীসহ বিভিন্ন জনের কাছ থেকে প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে ১ কোটি ৯৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন বাদী।

অভিযোগের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনেও দেওয়া হয়েছে। এরপরও এমপি স্বপন বাদী আবুল হোসেন সরকারের কাছে আরো ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা দিতে অস্বীকার করায় গত১৯ নভেম্বর বিকেলে এমপি স্বপনের নেতৃত্বে দিনারসহ অন্যান্য আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে বাঘাবাড়ি এলাকায় বাদীর অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা আলমিরা ভেঙে ১০ লাখ টাকা লুট করে এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ড. মাজহারুল ইসলামের ছবি ভাঙচুর করে বাদীর অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার বলেন, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার দিন এমপি সাহেব ও আমরা ঘটনাস্থলে যাইনি। বাদী মিথ্যা তথ্য দিয়ে মনগড়া অভিযোগ করেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, আমি দলের এমপি ও সভাপতি। অস্ত্র হাতে নিয়ে নিজ দলের অফিস ভাঙবো এটা পাগলও বিশ্বাস করবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি আদালতে আমার ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আমি বিশ্বাস করি আদালত অভিযোগটির বিষয়ে সিদ্ধান্ত সত্য মিথ্যা যাচাই করবেন। তিনি আরও বলেন, একই ব্যক্তি দলের বিভিন্ন ফোরামে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের কাছে অভিযোগ প্রমাণিত হলে যে সিদ্ধান্ত দেয় আমি তা মেনে নেব ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com