শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মধ্যবয়সী স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়া মহল্লায় রাজমিস্ত্রী হইজন প্রামাণিক (৫৫) ও তার স্ত্রী রেখা খাতুনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে রাজমিস্ত্রী হইজন প্রামাণিককে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী রেখা খাতুনকে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়।

আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দু’টি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রেখা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. শহীদুল । এ ব্যাপারে থানায় আনন্যাচারাল ডেথ (ইউডি)মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com