শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২য় শ্রেণীর শিশুকে যৌণ নিপীড়নের অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে (৭) যৌণ নিপীড়নের অভিযোগে পুলিশ ইব্রাহিম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে তাকে মাঝিন্দা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত ১৮ নভেম্বর দুপুরে গ্রামের একটি ধানক্ষেতে ওই ঘটনায় শিশুর মা থানায় মামলা করেন। অভিযোগে জানা গেছে, ইব্রাহিম আলী  প্রতিবেশি দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ফুসলিয়ে গ্রামের উত্তরপাড়ার একটি ধানক্ষেতে ডেকে নিয়ে যান। এরপর তিনি তাকে যৌণ নিপীড়ন করতে থাকে। শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে আসে। ওইদিন রাতেই শিশুর মা থানায় ইব্রাহিম আলীর বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক শুক্রবার রাতে গোপনে খবর পেয়ে বাড়ি থেকে ইব্রাহিমকে গ্রেফতার করেন। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, একমাত্র আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com