শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংক সোয়া ৩ কোটি টাকা ঋণ প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ১০৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে সোয়া ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এ ঋণ নিয়ে চলতি বছরে জেলার ২০৩ জন বিদেশ গমন করেছেন। ওই ব্যাংকের ম্যানেজার আকলাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সরকার এই সুযোগ দেয়ায় সাধারণ মানুষের মধ্যে বিদেশ গমনে উৎসাহ বাড়ছে। বিদেশ গমনের প্রার্থীর পাসপোর্ট, ভিসা, ম্যানপাওয়ার কার্ড ও স্থানীয় ৩ জন জামিনদার। এ সহজ শর্ত পূরণ করলেই ১ লাখ টাকা থেকে ২ লাখ পর্যন্ত ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন। চলতি বছরের নভেম্বর পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের ২০৩ জন সোয়া ৩ কোটি টাকা ঋণ নিয়ে সৌদি আরব  ও  সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গমন করেছেন। তারা এসব দেশের বিভিন্ন সংস্থায় চাকরী করছেন। ২ লাখ টাকার ঋণ গ্রহিতার ১০ হাজার টাকা ও ১ লাখ টাকার ঋণ গ্রহিতার প্রতিমাসে ৫ হাজার টাকা কিস্তিতে এই ঋণ পরিশোধ করবেন। এ ঋণের পরিমাণ বাড়ালে বিদেশ গমনের সংখ্যা বাড়তে পারে বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com