বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে সোয়া ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এ ঋণ নিয়ে চলতি বছরে জেলার ২০৩ জন বিদেশ গমন করেছেন। ওই ব্যাংকের ম্যানেজার আকলাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সরকার এই সুযোগ দেয়ায় সাধারণ মানুষের মধ্যে বিদেশ গমনে উৎসাহ বাড়ছে। বিদেশ গমনের প্রার্থীর পাসপোর্ট, ভিসা, ম্যানপাওয়ার কার্ড ও স্থানীয় ৩ জন জামিনদার। এ সহজ শর্ত পূরণ করলেই ১ লাখ টাকা থেকে ২ লাখ পর্যন্ত ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন। চলতি বছরের নভেম্বর পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের ২০৩ জন সোয়া ৩ কোটি টাকা ঋণ নিয়ে সৌদি আরব ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গমন করেছেন। তারা এসব দেশের বিভিন্ন সংস্থায় চাকরী করছেন। ২ লাখ টাকার ঋণ গ্রহিতার ১০ হাজার টাকা ও ১ লাখ টাকার ঋণ গ্রহিতার প্রতিমাসে ৫ হাজার টাকা কিস্তিতে এই ঋণ পরিশোধ করবেন। এ ঋণের পরিমাণ বাড়ালে বিদেশ গমনের সংখ্যা বাড়তে পারে বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করছেন।