শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মানিকগঞ্জে নতুন সফটওয়্যারে পাসপোর্ট কার্যক্রম শুরু।। আবেদনকারীদের ভোগান্তি পোহাতে হবে না

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৭২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলায় নতুন সফটওয়্যারে অনলাইন পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শুরু হওয়ায় পাসপোর্ট করতে আসা মানুষদের আর হয়রানিতে পড়তে হবে না।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান এর উদ্যোগে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নতুন একটি সফটওয়্যার উদ্বোধন করেছেন।

মানিকগঞ্জ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি)’র এএসপি মো; আব্দুল হামিদ সিদ্দিকী শুক্রবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে সুবিধাভোগীদের উপস্থিতিতে সাংবাদিকদের এই বিষয়টি অবহিত করেন। ওই কর্মকর্তা জানান, পাসপোর্ট করতে আসা মানুষজনের আর কোন হয়রানি কিংবা ভোগান্তি পোহাতে হবে না। সফটওয়্যারের মাধ্যমে মানিকগঞ্জ জেলার সকল প্রকার পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের কার্যক্রম শুরু করা হয়েছে।

পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীগণ তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তদন্তকারী অফিসারের নাম ও মোবাইল নম্বর এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নম্বর জেনে যাবেন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে। একই সাথে তদন্তকারী অফিসারও জেনে যাবেন তার নিকট তদন্তের জন্য প্রদান করা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনকারীর মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য। সেই সাথে আবেদনকারীগণ তার নিকট প্রেরিত মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন তার আবেদনের সর্বশেষ অবস্থা। অপর দিকে তদন্তকারী অফিসার জরুরী পাসপোর্টের ক্ষেত্রে তিন দিন এবং সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণ করবেন।

এ ক্ষেত্রে আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে প্রতিবেদন তার পক্ষে বা বিপক্ষে গিয়েছে তা জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল না করলে ঢাকা রেঞ্জের মনিটরিং শাখা এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নিকট সয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান করবে সফটওয়ারটি। এছাড়াও তদন্ত সংশ্লিষ্ট কোন অভিযোগ বা পরামর্শ জানাতে আবেদনকারীর মোবাইলে পাঠানো ঢাকা রেঞ্জের সাপোর্ট নম্বরে ফোন করতে পারবেন।

উল্লেখ্য যে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান  গত তিন মাসব্যাপী বিভিন্ন সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সফলভাবে সফটওয়ারটি উন্মুক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com