বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অপরহরণ মামলার সাব্বির হোসেন (১৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সাব্বির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
র্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে তার হেফাজতে থাকা অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেলকুচি থানায় একটি অপহরণ মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।