মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

অবৈধ বালু উত্তোলনে ২টি বেকু মেশিন পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৬০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদীর কালিঞ্জা ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২টি বেকু মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উক্ত নদীর ওই এলাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের জনৈক নজরুল ইসলাম গং অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার ঘটনাস্থলে গিয়ে এই বালু উত্তোলন বন্ধ করে ৩ দিনের মধ্যে বেকু মেশিন সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। এ আদেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ওই স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বেকু মেশিন ২টি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এসআই শফিকুল ইসলাম, সার্ভেয়ার জাকির হোসাইন, স্থানীয় (ভূমি) সহকারি কর্মকর্তা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com