সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষিত।। মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৬১৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ  : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর শিশু ছাত্রী ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার শাকমান গ্রামের আব্দুল জলিলের ছেলে ও শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসার শিক্ষক।

পুলিশ তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে ওই উপজেলার শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসা ছুটি শেষে বিশেষ কৌশলে ৯ বছরের শিশু ছাত্রীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই লম্পট শিক্ষক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোববার বিকেলে ওই নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। স্থানীয় ধামাইনগর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com