বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মাদ্রাসা শিশু ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত শিক্ষক আব্দুল হান্নান ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জোবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার একমাত্র আসামি ধর্ষক শিক্ষক আব্দুল হান্নানকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরের দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের আদালতে সোপর্দ্ করা হয়।
এ সময় মামলা পক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদে ওই আসমি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, শনিবার বিকেলে ওই উপজেলার শালিয়া গাড়ী আল-মদিনা নূরাণী মাদ্রাসা ছুটি শেষে বিশেষ কৌশলে ৯ বছরের শিশু ছাত্রীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার বিকেলে ওই নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলের দিকে পুলিশ স্থানীয় ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় ।