সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: ‘সবাই মিলে হাত মেলাই- নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে নওগাঁয় রবিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ পালিত হয়েছে। 

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।

জেলা প্রশসানের আয়োজনে  সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‍্যালি  বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহেল বাকী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান বাবলুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় সরকারি ও  বেসরকারি অফিসের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com