মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ায় কাল র‍্যাবের উদ্যোগে মাদক-বিরোধী সাইকেল র‍্যালি

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে
সংগৃহীত ।

বাংলা হেডলাইনস বগুড়া: র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) মঙ্গলবার জনসচেতনতা বৃদ্ধির জন্য বগুড়া শহরে মাদক বিরোধী সাইকেল র‍্যালি আয়োজন করবে। এতে জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৬০০ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেবেন।   

র‍্যাবের মহাপরিচালক  ড. বেনজীর আহমেদ  সকালে মাদক বিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করবেন এবং বিকালে পুলিশ লাইনস মাঠে ওলামা সমাবেশে উপস্থিত থাকবেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, মাদক বিরোধী সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় বগুড়া সরকারি আজিজুল হক পুরাতন ভবনে মাঠে মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এর উদ্বোধন করবেন। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল হাই স্কুল মাঠে গিয়ে শেষ হবে।

এতে জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৬০০ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেবেন। র‍্যালিতে  র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল তোফায়েল সরোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, র‍্যাব-১২ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী প্রমুখ উপস্থিত থাকবেন।

পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, বিকাল আড়াইটায় পুলিশ লাইন্স মাঠে জঙ্গি বিরোধী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে মহাপরিচালক বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com