সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বখাটে যুবক তানজিল হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

তাড়াশ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাড়াশ উপজেলার ভাদাস (ওয়াপদাবাঁধ) গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজিল (২০) একই এলাকার ৯ম  শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে। এ প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক বৃহস্প্রতিবার দুপুরে বিশেষ কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষিতা এ ঘটনাটি ওই দিন বিকেলে তার পরিবারকে জানায়।

পরিবারের লোকজন বিষয়টি গ্রাম্য প্রধানদের অবহিত করলে তারা শালিস বৈঠকে আপোষ মীমাংসায় ব্যর্থ হয়। অবশেষে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাতে তানজিলকে প্রধান আসামি  করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com