মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মাদক কারবারি মাটির নিচ থেকে হলেও ধরে নির্মূল করা হবে:বগুড়ায় র‍্যাবের ডিজি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: র‍্যাবের মহাপরিচালক,  ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদক কারবারিরা যত শক্তিশালী হোক তাদের মাটির নিচ থেকে হলেও ধরে ধরে নির্মূল করা হবে।

মঙ্গলবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে মুজিববর্ষ উপলক্ষে র‍্যাব-১২ আয়োজিত মাদক বিরোধী সাইকেল র‍্যালি উদ্বোধনের আগে ও পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এই মন্তব্য  করেন।

র‍্যাব ডিজি বেলুন ও কবুতর উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিতে বগুড়া সদরের ১৯ শিক্ষা প্রতিষ্ঠানের ১০৪ জন শিক্ষক ও এক হাজার ৪৪৭ জন শিক্ষার্থী অংশ নেন। তিনি  তাদের শপথ বাক্য পাঠ করান।

র‍্যালিটি প্রায় ৪ কিলোমিটার দূরে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে গিয়ে শেষহয়। এর আগে র‍্যাব ডিজি এলে তাকে ফুলেল শুভেচ্ছা, গার্ড অব অনার ও ক্রেস্ট প্রদান করা হয়।

ড. বেনজীর আহমেদ বলেন, মাদক সমস্য একদিনে তৈরি হয়নি; তাই অতি অল্প সময়ে তার নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে এক বা দেড় বছর আগের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আইন-শৃংখলা বাহিনী ও দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এ জন্য আইন-শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদক, জঙ্গি ও সন্ত্রাস এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর পলিসির ভিত্তিতে ‌র‍্যাব মাদক ব্যবসায়ীদের উপর ক্রমাগত চাপ দিচ্ছে। সর্বশেষ মাদক ব্যবসায়ী নির্মূল না করা পর্যন্ত ও সামাজিকভাবে সর্বশেষ মাদকসেবী নিরাময় না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

জঙ্গি প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের এখানে ভালো। এরপর আত্মতুষ্টির কোন কারণ নেই। জঙ্গিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রসারতা ঘটায়। জঙ্গি নির্মুলে র‍্যাব ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।

‌উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল তোফায়েল সরোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, র‍্যাব-১২ অধিনায়ক খায়রুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, র‍্যাব -১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসসি রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com