বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে রাঙ্গামাটি শহরে ছাত্রলীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ  মিছিল করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।

এসময় তারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।

বুধবার  বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর হতে একটি আনন্দ মিছিল বের হয়ে কাঁঠালতলী, বনরূপা, হ্যাপীর মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বনরূপা এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিনসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে বিশ্বকাপজয়ী ইয়ং টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি জেলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছো সমাবেশ বক্তারা বলেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ভারতের মতো শক্তিশালী দেশকে টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। সামনের দিনে ক্রিকেটারদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করলো। এটি আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে তা ভুলবার মতো না। আশা করছি তাদের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com