সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দির কুপতলা গ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রাহেল ওরফে রায়হানকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদলতে বগুড়া প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম ফজলুল হক এ রায় ঘোষণা করেন।

এজাহার সুত্র জানায়, গত ২০১৮ সালের ২৭ জুন সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা আদর্শপাড়া গ্রামের বাবা অটো ভ্যান চালাতে ও মা চাতালে কাজ করতে যান। তাদের মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। বেলা ১০টার দিকে বাড়ির উঠানে ওই শিশু, প্রতিবেশী মিন্টু মিয়ার ছেলে রাহেল ওরফে রায়হান ও তার দুই স্ত্রী লুডু খেলছিল। এক পর্যায়ে আসামি রায়হান ও তার দুই স্ত্রী হাঁস খুঁজতে গেলে ওই শিশু তাদের (রায়হান) শয়ন ঘরে গিয়ে খেলতে থাকে। বেলা ১১টার দিকে রায়হান ঘরে ফিরে প্রলোভন ও ফুসলিয়ে শিশুকে বিছানায় নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রায়হান পালিয়ে যায়। শিশুর বাবা ওইদিন বিকালে সারিয়াকান্দি থানায় প্রতিবেশি রাহেল ওরফে রায়হানের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার ওসি এনায়েতুর রহমান ওই বছরের ২ সেপ্টেম্বর আদালতে রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে আদালতের স্পেশাল পিপি নরেশ মুখার্জী জানান, খুব স্বল্প সময়ে ধর্ষণ মামলার কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসামী পক্ষে অ্যাডভোকেট জাকিউল আলম সোহেল মামলাটি পরিচালনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com