শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

বগুড়ায় মা ইলেকট্রনিক্সের ডিলার মিট-২০১৯

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিলার মা ইলেকট্রনিক্সের আয়োজনে ডিলার মিট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনভর শহরতলীর গোকুল এলাকায় পাঁচ তারকা হোটেল মম ইন’এর মিলনায়তনে ওই অনুষ্ঠানে জেলার শতাধিক ডিলার উপস্থিত ছিলেন।

মা ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী ফারুক আহমেদের সভাপতিত্বে ডিলার মিট’এ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেডের পরিচালক আবু তারিক জিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিএসএম মাসুম ইকবাল ও হাসিফুর রহমান, উইকন ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের জিএম মাসুদুর রহমান, মা ইলেকট্রনিক্সের জিএম আনোয়ার হোসেন, এএসএম খন্দকার নাজির আহমেদ, অডিটর শিহাব সিদ্দিকী, ডিলার ফরহাদ হোসেন, রেজাউল প্রামানিক, মোশাররফ করিম, হেলাল প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

ডিলাররা তাদের বক্তব্যে দেশের অন্য প্রতিষ্ঠানের তুলনায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেডের পণ্যের ভুয়সী প্রশংসা করেন। তারা অবিলম্বে সার্ভিস সেন্টার স্থাপন, কমিশন বৃদ্ধি, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের কারখানা পরিদর্শন, ফ্রিজের রঙ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পরিচালক আবু তারিক জিয়া চৌধুরী বলেন, মানুষের লাইফ স্টাইলের পরিবর্তন হয়ে গেছে। তাই তারা উন্নতমানের যমুনার পণ্য খোঁজেন। যে ভোক্তা একবার যমুনার পণ্য কেনেন তিনি গুণের কারণে বার বার ঘুরে আসেন। তিনি বলেন, আগামী মার্চের মধ্যে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ায় ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০টি সার্ভিস সেন্টার স্থাপন করা হবে। এসব সার্ভিস সেন্টারে দক্ষ কর্মী নিয়োগ ছাড়াও ভোক্তাদের ফ্রিজ ও অন্যান্য পণ্য দ্রুত পৌঁছে দেবার জন্য একটি করে পিকআপ দেয়া হবে। শিগগিরই নতুন পাঁচ রঙের ফ্রিজ বাজারজাত করা হবে। এছাড়া ডিলারদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে দাম কিছুটা কমে সেকেন্ড প্রডাক্ট বাজারে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন।

প্রধান অতিথি পরে সেরা বিক্রেতা ৭ জনকে ভারত ভ্রমণের চেক এবং সেরাদের সেরা তিন ডিলারকে ১০০ ও ২০০ ডলার করে প্রদান করেন। এছাড়াও ১০ ডিলারকে ক্রেস্ট এবং উপস্থিত সকল ডিলারকে উপহার তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com