শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাপানে মহান শহীদ দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।

আজ  শুক্রবার সকাল ৭.৩০ টায় অনুষ্ঠান শুরু হয় ভাষা শহীদদের  স্মরণে ইকেবুকুরো নিশিগুচি পার্কে অবস্থিত শহীদ মিনার বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে।

প্রথমে দূতাবাসের চার্জ দ্যা এফেয়্যারস ড. শাহিদা আকতারের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তাগণ ও তোশিমা সিটির ভাইস মেয়র মাসাতো সাইতো পুস্পাস্তবক অর্পণ করেন এবং পরে প্রবাসী বাংলাদেশী নাগরিক ও অন্যান্য অতিথিগণ প্রভাতফেরীর মাধ্যমে শহিদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান, দূতাবাসের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে জানানো হয়।    

অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গনে চার্জ দ্যা এফেয়্যারস কর্তৃক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের  জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এসময় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিকর্তৃক জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অতঃপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এছাড়া দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে উপস্থিত দেশি-বিদেশি নাগরিকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহিদ দিবস  উপলক্ষে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কাউন্সেলর ড. জিয়াউল আবেদিন, ড. আরিফুল হক, মো. জাকির হোসেন এবং প্রথম সচিব মুহা. শিপলু জামান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com