মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

অবৈধভাবে মাটি খননে মান্দায় দুইজনের কারাদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০১ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস  নওগাঁ  : নওগাঁর মান্দায় পুকুর থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগে দুইজনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ছোটমুল্লুক গ্রামের ছহির উদ্দিনের ছেলে বাবু (২৫) ও চকগোবিন্দ গ্রামের মৃত ইব্রাহীম প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (২৬)। এরা দুজনেই অবৈধভাবে মাটিখনন কাজের সঙ্গে জড়িত ছিল। উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে বুধবার ফেরিদুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, উপজেলার কালীগ্রাম এলাকার একটি পুকুর কন্ট্রাক্ট নিয়ে মাটি খননের কাজ করে আসছিলেন আলাউদ্দিন নামে একব্যক্তি। পুকুরটিতে দুটি এস্কেভেটর মেশিন দিয়ে মাটিকাটাসহ বেশকিছু ট্রাক্টর দিয়ে মাটিবহনের কাজ করা হচ্ছিল। এতে করে উত্তরা কলেজ মোড় থেকে কালীগ্রাম পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে দুই শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, ব্যস্ততম এ রাস্তা দিয়ে উত্তরা ডিগ্রি কলেজ, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও কির্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের কলেজ মোড় থেকে গ্রামীণ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কালীগ্রাম, দোডাঙ্গী ও কির্তলী গ্রামের লোকজন। কিন্তু পুকুরটি থেকে মাটিখনন ও পরিবহনের কাজে এ রাস্তাটি ব্যবহার করায় শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সহজে চলাচল করতে গত মঙ্গলবার ইউএনও’র নিকট মাটিখনন বন্ধের দাবি জানিয়ে আবেদন করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে মাটিখনন করার অভিযোগে দুইজনকে কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আগামীতে  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com