সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। দিবসটি পালনে রোববার সকালে বগুড়া পুলিশ লাইনসে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত পুলিশ সদস্যদের।

পরে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আলোচনা সভায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা ২১ প্রয়াত পুলিশের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহিদ উল্লাহ, পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আবদুল জলিল, আর্মড পুলিশ ব্যাটালিয়নের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু সায়েম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন, রাজিউর রহমান, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আছলাম আলী, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বগুড়ার প্রয়াত ২১ পুলিশ সদস্যরা বিভিন্ন সময় সন্ত্রাসী হামলা, সড়ক দূর্ঘটনায় ও জামায়াত-শিবিরের হামলায় নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন কর্তব্যরত অবস্থায় অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com