মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করলো ওয়াশিংটন ডি.সি.

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.’র মেয়র আগামী ১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছে।

ডি.সি.’র মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে আজ এক ঘোষণাপত্র জারি করেন।

ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু,বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে যে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।

ঘোষণায় আরো বলা হয়, ওয়াশিংটন ডি.সি.’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্রে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে, আজ মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com