রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাগড়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে আজ বৃহস্পতিবার  দুপুরে রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সেনা রিজিয়ন ও সদর সেনা জোন থেকে সংবর্ধনা, খেলোয়াড়দের জার্সি ও ফুটবল দেয়া হয়েছে।

ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সেনা রিজিনের জিটুআই মেজর মহিউদ্দীন ফারুখী, ক্যাপ্টেন আজমাইল অবরাব আহম্মেদ, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃঞ্চ জীবন চাকমা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে জার্সি, ফুটবল, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রি প্রদান করা হয়।

উল্লেখ্য, গেল ৫ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় খাগড়াছড়ি দলকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিভাগীয় চ্যাম্পিয়ন দলটি চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় পর্যায়ে খেলবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com