সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বগুড়ায় দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় দম্পতি জেলে

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাত কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় আল ফারাবি মোহাম্মদ নুরুল ইসলাম ও আকলিমা খাতুন দম্পতিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাইকোর্টে আট সপ্তাহের জামিন শেষ রোববার বিকালে আদালতে আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ইশরাত জাহান শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের পিপি আবুল কালাম আজাদ জানান, আল ফারাবি মোহাম্মদ নুরুল ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ও তার স্ত্রী আকলিমা খাতুন ৭৯ লাখ টাকার সম্পদ অর্জন করেন।

এ ব্যাপারে দুদকের সহকারি পরিচালক তাদের বিরুদ্ধে মামলা করেন। তারা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন লাভ করেন। শনিবার তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। রোববার ওই দম্পতি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে তাদের বগুড়া জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ওই দম্পতি বগুড়ায় বেশ কয়েকটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ছয় কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com