শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎসবের আমেজ ও গভীর ভালোবাসায় নাইজেরিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: উৎসবের আমেজ ও গভীর ভালোবাসায় নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায়।

১৭ মার্চ ২০২০ তারিখে সকাল ১০ টায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে চ্যান্সারীতে হাইকমিশনার জনাব মো: শামীম আহসান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপনের কর্মসূচী শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ শেষে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মিশন এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আবুজায় অবস্থিত সিটি অব রিফিউজ অরফ্যানেজ  বিকেলে পরিদর্শন করেন এবং এতিম শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। অতপর তারা কেন্দ্রের প্রশাসক এর কাছে এতিম শিশুদের জন্য খাদ্যদ্রব্য ও উপহার সামগ্রী হস্তান্তর করেন যা একটি আবেগঘন পরিবেশ এর সৃষ্টি করে। এ সময় তারা উপস্থিত সকলের সামনে শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন, দূতাবাসের এক সাংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়।

সন্ধ্যায় ৭টায় হাইকমিশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য কর্মকান্ডের মধ্যে ছিল হাইকমিশনার ও তার সহধর্মিনী , মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশী কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, জন্মদিনের কেক-কাটা, বেলুন ওড়ানো, শিশুদের মাঝে ‘মুজিব গ্রাফিকস নভেল’ বই বিতরণ এবং বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন ।

আলোচনা পর্বে হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন”।

তিনি আরও বলেন যে, জাতির পিতার আদর্শ বাঙ্গালিদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হিসেবে সবসময় কাজ করবে। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন “মানুষের প্রতি ভালোবাসা” এর মধ্য দিয়ে কিভাবে প্রতিফলিত হয় তার উপর হাইকমিশনার আলোকপাত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com