বাংলা হেডলাইনস : সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারী মারা গেছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় পঞ্চাশোর্ধ্ব বয়সী ওই নারী মারা যান।
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২০ মার্চ থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
আজ রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের ঢাকা থেকে সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন। ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।