মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মানিকগঞ্জে আত্মগোপনে থাকা প্রবাসীদের পাসপোর্ট বাতিলের ঘোষনা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মানিকগঞ্জে বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইন না মানা আত্মগোপনকারী প্রবাসীদের পাসপোর্ট বাতিল করার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

মঙ্গলবার রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পাসপোর্ট বাতিলের এই ঘোষনা দেয়া হয়। আজ বুধবারের মধ্যে জেলার পলাতক প্রবাসীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করলে তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

মানিকগঞ্জ জেলা পুলিশের তথ্যমতে, গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে মানিকগঞ্জে এসেছেন মোট ২ হাজার ৭শ জন প্রবাসী। এরমধ্যে ৮ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এসেছেন ১ হাজার ৩৮৮ জন। এর মধ্যে বুধবার(২৫ মার্চ) পর্যন্ত মানিকগঞ্জে মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে ৭৯২জন।

একই সময়ে ১৪দিন পার হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত হয়েছে ২৯৩জন। মঙ্গলবার পর্যন্ত বাকী ৪৯৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু অবশিষ্ট বিপুল সংখ্যক প্রবাসীদের নিজ নিজ ঠিকানায় পাওয়া যায়নি।তাদের খুজতে মাঠে কাজ করছেন প্রশাসন।

জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, মানিকগঞ্জের বিদেশ ফেরত  এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাঘুরির অভিযোগে ১০জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।

আর যাদের নিজ নিজ ঠিকানায় খুজে পাওয়া যায়নি তাদের বের করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে।  

জেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রশাসনের নজরদারি করেও তাদের না পাওয়ায় ধারনা করা হচ্ছে তারা আত্ম গোপন করে রয়েছে। করোনার সংক্রমন এড়াতে সারাদেশেই হোম কোয়ারেন্টাইন সহ করোনা মোকাবেলায় নানান কর্মসূচী নেওয়া হচ্ছে। মানুষকে সচেতনতা করা হচ্ছে।

যেসব প্রবাসী আত্মগোপন করে রয়েছে তারা বুধবার ২৫মার্চ এর মধ্যে স্থানীয় প্রশাসনের কাছে ধরা না দিলে কিংবা যোগাযোগ না করলে তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

এদিকে করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসনকে সহায়তার জন্য মানিকগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী।

গণবিজ্ঞপ্তি দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মঙ্গলবার থেকে শপিংমল, বানিজ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, সাপ্তাহিক হাট, চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সকল ক্ষুদ্র ঋণ আদায় কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাদ্য সামগ্রী, ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সকল দোকানপাট কাঁচা বাজার, চিকিৎসা ব্যবস্থা যথারীতি খোলা থাকবে।  ওইসব স্থানে ১ মিটার পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। মাইকিং করে নির্দেশ জারির পর পর শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com