সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

খুলনায় লকডাউন চলছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: কোভিড-১৯ এর ব্যাপক বিস্তার রোধে খুলানয় লকডাউন চলছে। বৃহস্পতিবার  খুলনায় রাস্তা ঘাট ফাঁকা।

বুধবার (০৮ এপ্রিল) রাতে খুলনায় লকডাউন ঘোষণা করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

দেশে ধীরে ধীরে করোনার রোগী বাড়ছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা জেলা ও মহানগরকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক গতকাল রাত পৌনে ১১টায় বলেন, খুলনা জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না এবং খুলনা জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না। এর আগে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটিই মূলত ‘লকডাউন’।

এর আগে জনস্বার্থে জারি করা গণবিজ্ঞপ্তিতে খুলনা জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত খুলনা জেলায় সকল ধরণের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ ঘোষণা করা হয়। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এ নির্দেশ দেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব অধিকতর নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় দোকান, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও যানবাহন চলাচলের ওপর গণবিজ্ঞপ্তির নির্দেশনাবলিতে বলা হয় ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

রূপসা সান্ধ্যবাজার, কেসিসি সান্ধ্যবাজার ও সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি কাঁচাবাজার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি বহাল থাকবে।

তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা যেমন: খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে।

এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাব রক্ষণ অফিস এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

উপরোক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com