বাংলা হেডলাইনস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড যে কোন সময় কার্যকর হবে।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আসামি আব্দুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদনে অসম্মতি জানিয়ে ফেরত পাঠিয়েছেন।
এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বৃহস্পতিবার জানান যে যেহেতু রাষ্ট্রপতি অসম্মতি জানিয়ে ফেরত পাঠিয়েছেন তাই এখন আর কোন কিছু বাকি নেই। যে কোন সময় তার(মাজেদ)মৃত্যুদন্ড কার্যকর হবে।