বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র সপ্তাহে ১৭৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৬১ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস: করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গত ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ১৭৬ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৪৮ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি করা হয়েছে। 

প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে সারা দেশের খামারিগণের উৎপাদিত ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৭০৬ লিটার দুধ, ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৯৩১টি ডিম, ৬৬ লাখ ২ হাজার ৩৬৯টি মুরগি এবং ৫ লাখ ৭৫ হাজার ৭৮৮টি অন্যান্য পণ্য এসময় বিক্রি হয়েছে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।

 করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্যোগটি খামারি ও ভোক্তাদের নিকট প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com