মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে আরো এক ব্যক্তি (৫০) মারা গেছেন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওই  অটোরিক্সা চালক বৃহস্পতিবার রাতে মারা যান।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এ তথ্য দিয়েছেন।

এ নিয়ে আইসোলেশনে ছয়জনের মৃত্যু হলো।  

আইসোলেশন ইউনিট সূত্র জানায়, পেশায় অটোরিক্সা চালক বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা ছয়ঘরিয়াপাড়ার বাসিন্দা। তিনি কয়েকদিন সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বা তার পরিবারের কেউ ঢাকা বা অন্য জেলায় যাতায়াত করেননি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হন। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। রাতেই বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে লাশ বাড়িতে পাঠানো হয়।

এর আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বিধিমোতাবেক গ্রামে ওই ব্যক্তির দাফন হয়েছে।

তিনি জানান, মৃত ব্যক্তির স্ত্রী ও দুই ছেলেমেয়েকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা হয়েছে। তাদের শরীর থেকে নমুনা নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com