শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

ঈদে রাজশাহীর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল মার্কেট ও দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহী চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার রাতে নগর ভবনে আয়োজিত সভায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহীকে ভাল রাখতে যা কিছু করা প্রয়োজন, তার সাথেই চেম্বারের সবাই একমত। আমরা রাজশাহীকে ভাল রাখতে চাই। এজন্য মার্কেট বন্ধ রাখতে হলে রাখবো। কারণ স্বাস্থ্যবিধি মেনে এত বড় মার্কেট চালানো সম্ভব না।

রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সেকেন্দার আলী বলেন, দোকান বন্ধের এই সিদ্ধান্ত আমরা রাতে পেয়েছি। এখন আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।

উল্লেখ্য, ঈদের আগে সরকার সিমিত আকারে দেশের মার্কেটগুলো খোলার সিদ্ধান্ত নেয়। ১০ মে থেকে মার্কেটগুলো খোলার কথা ছিল। এর আগে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com