সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়ায় নতুন করে দুই নার্স করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় নতুন করে ঢাকা ফেরত দুই নার্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নতুন নিয়োগ পাওয়া নার্স। এ নিয়ে জেলায় মোট ৬১ জন করোনা পজিটিভ হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত দু’জন গত ১৩ মে মোহাম্মদ আলী হাসপাতালে নিযুক্ত নার্স।

ঢাকা ফেরত ২৪ ও ৩০ বছর বয়সী ওই দু’জনের বাড়ি বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের কর্ণিপাড়া ও নওগাঁর পত্নীতলায়।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে শুক্রবার রাত ৯টা পর্যন্ত এ জেলায় মোট ৬১ জন করোনা পজিটিভ হন। এর মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com