বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় আরো সাতজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে আরো সাতজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

 ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে দেয়া রিপোর্টে বগুড়ায় নতুন করে আরো সাতজন আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে শেরপুরের চারজন, সদরের দু’জন ও শাজাহানপুরের একজন।

শেরপুরের চারজনের মধ্যে হাসপাতাল রোডের একজন কৃষক ও অন্যজন ফার্মেসীর মালিক। চান্দাইকোনার বগুড়া বাজারে একজন এনজিও কর্মী এবং ঢাকা ফেরত অপরজনের তথ্য পাওয়া যায়নি।

বগুড়া সদরের একজন রহমাননগরের এসএসসি ফলাফলের অপেক্ষায় থাকা ঢাকা ফেরত শিক্ষার্থী ও অন্যজন গোকুল এলাকার চট্টগ্রাম ফেরত ফার্নিচার দোকান কর্মচারি। শাজাহানপুরের সাবরুল এলাকার ওই ব্যক্তি ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ কোম্পানীতে চাকরি করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com