বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিকেলে করোনা শনাক্তের ল্যাব উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তের পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ওই কলেজের একাডেমিক ভবনে রিয়েল টাইম পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল,  মেডিকেল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা, আওয়ামী লীগ নেতা  কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন,  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছি। তারই একটি বড় অংশ এই পিসিআর ল্যাব স্থাপন। এতে করে দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জের মানুষের করোনা ভাইরাস নির্ণয় করা সম্ভব হবে।

এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, পিসিআর মেশিন চালুর মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সিরাজগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা আরেকধাপ এগিয়ে গেলো।

প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, করোনা নির্ণয় আরটি পিসিআর ল্যাব থেকে প্রতি শিফটে ৯৪ জনের স্যাম্পল পরীক্ষা করা সম্ভব। দুই শিফটে ১৮৮ জনের করোনা নির্ণয় করা যাবে প্রতিদিন।

অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন,  প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে নমুনা সংগ্রহের রিপোর্ট দিতে এক সপ্তাহ সময় লাগবে। পরবর্তীতে প্রতিদিনের নমুনা সংগ্রহের রিপোর্ট প্রতিদিনই দেয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com