বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১ জন।। শনাক্ত ১,২৫১ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৭০ জন।

২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন মৃত্যুবরণ করেছেন।   

আজ  মঙ্গলবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।     

তিনি জানান গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ৮, ৪৪৯ টি । এর মধ্যে কোভিডে-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,২৫১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ২৫,১২১ জন।

এ পর্যন্ত মোট এক লক্ষ ৯২ হাজার ৬৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৯৯৩ জন।

তিনি বলেন ২১ জন মৃতের বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন।

বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৪ জন,  ময়মনসিংহে ১ জন, খুলনায় ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন।  

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৭ জন মৃত্যুবরণ করেছেন।  

হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৩ জন, বাসায় ৩ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৫ জন।           

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com