বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে চালু হলো করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  :  করোনাভাইরাস নির্ণয়ে রাজশাহীতে আরেকটি ল্যাব চালু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থাপন করা দ্বিতীয় ল্যাবে মঙ্গলবার দুপুরে প্রথম ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, তাদের কাছে থাকা একটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন দিয়ে ল্যাবটি চালু করা হলো। বেশ কয়েকদিন আগে ল্যাবটি প্রস্তুত করা হলেও একটু জটিলতার কারণে চালু করা যাচ্ছিল না। অবশেষে ল্যাবটি চালু করা সম্ভব হয়েছে। এখন প্রতিদিন সেখানে করোনার নমুনা পরীক্ষা করা হবে।

ডা. সাইফুল বলেন, রামেক হাসপাতালের নতুন এই ল্যাবেও একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পরই রাজশাহীতে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়। রামেকের ভাইরোলজি বিভাগে প্রথম ল্যাব স্থাপন করা হয়।

১ এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে। এরপর প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন ল্যাবটিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com