সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

খুলনাঞ্চলে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হেনেছে

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা: সুন্দরবনসহ খুলনাঞ্চলে আঘাত হেনেছে  সুপার সাইক্লোন আম্পান। এর প্রভাবে এ অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাস বইছে এবং ভারি বর্ষণ হচ্ছে।

খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ঘূর্ণিঝড় আম্পান প্রথম আঘাত হানা শুরু করে।

প্রচণ্ড ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘর ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো।

নদীতে জোয়ার থাকায় কয়রা, পাইকগাছা ও দাকোপের নিম্নাঞ্চলের বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। অনেক স্থানে নদীর পানি প্রবল বে‌গে আচ‌ড়ে পড়ছে জীর্ণশীর্ণ বে‌ড়িবাঁধের উপর। সন্ধ্যার আগে অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ সন্ধ্যা ৭টায়  বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানা শুরু করেছে সুন্দরবন, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা জুড়ে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় আম্পানের অগ্রভাগ বর্তমানে খুলনা উপকূল অতিক্রম করছে। যার প্রভাবে খুলনায়  ৭০ কিঃ মিঃ বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com