সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় বৃষ্টি দমকা হাওয়া

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এসব এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানির উচ্চতা বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ তথ্য দিয়ে জানানো হয়েছে, আজ বেলা এগারোটার দিকে এসব এলাকার নদ-নদীতে জোয়ার শুরু হয়েছে।  এ কারণে পানির উচ্চতা আরো বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।

খুলনা বিভাগীয় কন্ট্রোলরুম থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার জানিয়েছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৩ হাজার ৭ আশ্রয় কেন্দ্রে ১৭ লাখ মানুষকে উঠানোর টার্গেট নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে চার লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে।

মানুষের পাশাপাশি প্রায় ৪০ হাজার গবাদিপশু নিরাপদ আশ্রয়ে আছে। এসব এলাকায় ২৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। সেই সাথে ৩০৩ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। তিনি জানিয়েছেন, আম্পান মোকাবেলার জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com