বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাঙ্গামাটিতে করোনায় নতুন শনাক্ত ১৭ জন

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৮৫ দেখা হয়েছে

   

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটিতে একজন বেসরকারি ডাক্তারসহ নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৩জন।

সর্বশেষ ১৯ মে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি  সায়েন্স  থেকে আসা রিপোর্টের মাধ্যমে এ ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

গত ১৪ ও ১৫ মে তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

তিনি জানান, নতুন ভাবে করোনা আক্রান্তদের মধ্যে ৩জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং অন্যান্যরা সকলেই সুস্থ রয়েছেন।

রাঙ্গামাটিতে নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে শহরের চক্রপাড়া-১জন, রাজবাড়ী-১জন, মানিকছড়ি-১জন, দেওয়ানপাড়া ১জন,  উত্তর কালিন্দিপুর-৩জন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ২জন, রাঙ্গাপানি ১জন, মাঝিরবস্তি ১জন, ম্যাজিস্ট্রেট কলোনি ১জন, রায়বাহাদুর সড়ক ৩জন, কল্যাণপুর ১জন এবং তবলছড়ি ওমদামিয়া হিল ১জন।

এদের মধ্যে একজন বেসরকারী চিকিৎসক ও আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com