মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

করোনায় আরও ২২ জনের মৃত্যু ।। শনাক্ত ১৭৭৩ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৪০৮ জন।

সর্বাধিক ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন। ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।

আজ  বৃহস্পতিবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১০, ২৬২ টি নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১৭৭৩ টি। এই পর্যন্ত মোট ২৮,৫১১ জন ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন  এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ টি ।

মোট ৪৭ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা করা হয়। নতুন করে ঢাকার দুইটি এবং ঢাকার বাইরে দুইটি ল্যাব সংযুক্ত হয়েছে।  

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,৬০২ জন।

তিনি জানান যে ২২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ১ জন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরে ৮ জন।

যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে মারা গেছেন ৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।

ডা. নাসিমা সুলতানা  বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com