বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৪০৮ জন।
সর্বাধিক ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন। ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১০, ২৬২ টি নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১৭৭৩ টি। এই পর্যন্ত মোট ২৮,৫১১ জন ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা সুলতানা বলেন এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ টি ।
মোট ৪৭ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা করা হয়। নতুন করে ঢাকার দুইটি এবং ঢাকার বাইরে দুইটি ল্যাব সংযুক্ত হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,৬০২ জন।
তিনি জানান যে ২২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ১ জন।
ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরে ৮ জন।
যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে মারা গেছেন ৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন।