বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় আরো ১৭ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় নতুন করে আরো সর্বোচ্চ ১৭ জন  কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।  

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

রাতে দেয়া রিপোর্টে বগুড়ায় নতুন করে আরো ১৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বগুড়া সদরের নয়জন, গাবতলীর চারজন, শেরপুরের তিনজন এবং অজ্ঞাতনামা একজন।

সদরের নয়জনের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত জেলা কারাগারের ছয় কারারক্ষী,  ঠিকানা জানা যায়নি ঢাকা ফেরত দু’জন ও ঢাকা ফেরত মালগ্রামের একজন।

শেরপুরের তিনজনের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত থানার এক কনস্টেবল, ঢাকা ফেরত কসাইপাড়ার একজন, ঢাকা ফেরত খামারকান্দির একজন।

গাবতলীর চারজনের মধ্যে ঢাকা ফেরত নারুয়ামালার এক দম্পতি, ঢাকা ফেরত দক্ষিণপাড়ার একজন ও ঢাকা ফেরত রামেশ্বরপুরের একজন। অপর একজনের নাম, ঠিকানা পাওয়া যায়নি। তিনি মহাস্থানগড়ে অচেতন অবস্থায় পড়েছিলেন।

তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com