বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে করোনায় শনাক্ত ১৮৭৩ জন ।। মৃত্যু ২০ জন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১,৮৭৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩২,০৭৮ জন।    

গত ২৪ ঘণ্টায় ১০,৮৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ২ লাখ ৩৪ হাজার ৬৭৫ টি।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৮ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ ৮ জন ।

২৯৬ জন সুস্থ হয়েছে গত ২৪ ঘণ্টায় এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬,৪৮৬ জন।

আজ  শনিবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২০ জন এবং এ পর্যন্ত মোট ৪৫২ জন মৃত্যুবরণ করেছে।    

মৃত্যু বিশ্লেষণে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন , ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান স্থান বিশ্লেষণে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৮ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন, রাজশাহীতে ২ জন সিলেটে একজন এবং খুলানয় একজন। ১৫ জন হাসপাতালে মৃত্যুবরণ করেছে, ৪ জন বাড়িতে এবং একজন মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com