মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্য মারা গেলেন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাজশাহী : রাজশাহীর মিশন হাসপাতালে করোনা আক্রান্ত মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মোশারফ হোসেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার ছিলেন। অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র।

তিনি ডেপুটেশনে নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, তিনি নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।

তিনি বলেন, শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারী খ্রিষ্টান হাসপাতালে পাঠানো হয়।

বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধিনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।

মোশারফ হোসেন রাজশাহী নগরের চন্ডিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৭ মে থেকে সেখানে পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। তার বাড়ি পাবনা বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com