বংলা হেডলাইনস বগুড়া : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সসহ নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঈদের পরদিন মঙ্গলবার রাত ৯টায় শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।
বগুড়ার ৯০ জনের মধ্যে ১১ জন করোনা পজিটিভ এবং বাকি নেগেটিভ চারজন জয়পুরহাটের। এ নিয়ে বগুড়ায় মোট ১৯০ জন কারোনাভাইরাসে আক্রান্ত হলেন। বগুড়ায় আক্রান্তদের মধ্যে সদরে ছয়জন এবং কাহালু, ধুনট, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলায় একজন করে।
সদরের ছয়জনের মধ্যে ঢাকায় ফেরত শহরের ঠনঠনিয়ার একজন, স্থানীয়ভাবে আক্রান্ত রহমাননগরের একজন, নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন, নিশিন্দারার বগুড়া শজিমেক হাসপাতালের একজন নার্স ও পলাতক পালশার একজন।
ঢাকা ফেরত সোনাতলার চরপাড়ার একজন, ঢাকা ফেরত শিবগঞ্জের মোকামতলার একজন, ধুনটের চিকাশী গ্রামের একজন, শাজাহানপুরের বগুড়া শজিমেক হাসপাতালের একজন নার্স এবং কাহালুর পীর বকুলতলার একজন।