শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মানিকগঞ্জ আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু ।। সাংবাদিকসহ ৬ জন আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন  সাটুরিয়া উপজেলার সুরাইয়া বেগম (৬০) ও ঘিওর উপজেলার সানোয়ার হোসেন (২২)।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, গত ২১ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সাটুরিয়া উপজেলার ৬০ বছর বয়সী ওই নারী।

জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ২২ তারিখ বিকেলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য সাভার প্রানিসম্পদ  গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। এখনও তার ফল পাওয়া যায়নি বলে জানান তিনি। রাত ৯টার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, ২২ বছর বয়সী যুবক সানোয়ার হোসেন শ্বাসকষ্ট ও শরীরের পেছনের দিকে ব্যথা জনিত কারণে হাসপাতালে আসেন গতকাল মঙ্গলবার বিকেল ৫টায়।  তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় রাত ১০টার দিকে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। জীবিত অবস্থায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ছয়জনের মধ্যে একজন টিভি সাংবাদিক রয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com