সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

কালবৈশাখী ঝড়ে বগুড়ায় ফসলের ক্ষতি

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: মঙ্গলবার রাত ও বুধবার ভোরে দু’দফা ঝড় এবং শিলা বৃষ্টিতে পশ্চিম বগুড়ার কাহালু, নন্দীগ্রাম, দুপচাঁচিয়াসহ বিভিন্ন উপজেলায় ক্ষেতে থাকা বোরো ধানের ক্ষতি হয়েছে।

অনেক এলাকায় মৌসুমী ফসল ক্ষতিগ্রস্ত ও আম, লিচু ঝড়ে পড়েছে। কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর, শহরতলীর বিভিন্ন স্থানে ছোটবড় বিপুল সংখ্যক গাছ উপড়ে পড়ে।

রাতে ঝড়ের পর থেকে বুধবার দুপুরের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, গ্রাফচাট সরবরাহ না থাকায় রাতে ঝড়ের গতিবেগ মাপা সম্ভব হয়নি। মঙ্গলবার রাত ১১টা ২ মিনিট থেকে বুধবার সকাল ৭টা ৩ মিনিট পর্যন্ত ৮৭ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com